এসএসসি পরীক্ষার রুটিন ২০২৬ প্রকাশিত | SSC Exam Routine 2026 PDF ডাউনলোড। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড । আপনি যদি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তবে আজকের এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

SSC পরীক্ষা ২০২৬ কবে শুরু হবে?
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষা আগামী ২১ এপ্রিল ২০২৬, মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে । পরীক্ষা প্রতিদিন সকাল ১০:০০টা থেকে শুরু হবে । তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ২০২৬ সালের ব্যবহারিক পরীক্ষা ০৭ জুন ২০২৬ থেকে ১৪ জুন ২০২৬ তারিখের মধ্যে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে ।
এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষা বোর্ড থেকে কিছু বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে:
আসন গ্রহণ: পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার হলে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে ।
পরীক্ষার ধরন: প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না ।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে নিজ নিজ স্কুল থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ।
মোবাইল ফোন নিষিদ্ধ: কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার বা সাথে রাখতে পারবেন না ।
ক্যালকুলেটর ব্যবহার: শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে ।
এসএসসি পরীক্ষার সময়সূচি ২০২৬
| তারিখ ও দিন | বিষয় | বিষয় কোড |
| ২১/০৪/২০২৬ (মঙ্গলবার) | বাংলা ১ম পত্র / সহজ বাংলা ১ম পত্র | ১০১, ১০৩ |
| ২৩/০৪/২০২৬ (বৃহস্পতিবার) | বাংলা ২য় পত্র / সহজ বাংলা ২য় পত্র | ১০২, ১০৪ |
| ২৬/০৪/২০২৬ (রবিবার) | ইংরেজি ১ম পত্র | ১০৭ |
| ২৮/০৪/২০২৬ (মঙ্গলবার) | ইংরেজি ২য় পত্র | ১০৮ |
| ৩০/০৪/২০২৬ (বৃহস্পতিবার) | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১৫৪ |
| ০৩/০৫/২০২৬ (রবিবার) | গণিত | ১০৯ |
| ০৫/০৫/২০২৬ (মঙ্গলবার) | বাংলাদেশ ও বিশ্ব পরিচয় | ১৫০ |
| ০৭/০৫/২০২৬ (বৃহস্পতিবার) | ইসলাম / হিন্দু / বৌদ্ধ / খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা | ১১১, ১১২, ১১৩, ১১৪ |
| ১০/০৫/২০২৬ (রবিবার) | পদার্থবিজ্ঞান / বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং | ১৩৬, ১৫৩, ১৫২ |
| ১১/০৫/২০২৬ (সোমবার) | ভূগোল ও পরিবেশ | ১১০ |
| ১২/০৫/২০২৬ (মঙ্গলবার) | গার্হস্থ্যবিজ্ঞান / কৃষিশিক্ষা / সঙ্গীত / আরবি / সংস্কৃত / পালি / শারীরিক শিক্ষা / চারু ও কারুকলা | ১৫১, ১৩৪, ১৪৯, ১২১, ১২৩, ১২৪, ১৩৩, ১৪৮ |
| ১৩/০৫/২০২৬ (বুধবার) | হিসাববিজ্ঞান | ১৪৬ |
| ১৪/০৫/২০২৬ (বৃহস্পতিবার) | রসায়ন / পৌরনীতি ও নাগরিকতা / ব্যবসায় উদ্যোগ | ১৩৭, ১৪০, ১৪৩ |
| ১৭/০৫/২০২৬ (রবিবার) | উচ্চতর গণিত / বিজ্ঞান | ১২৬, ১২৭ |
| ২০/০৫/২০২৬ (বুধবার) | জীববিজ্ঞান / অর্থনীতি | ১৩৮, ১৪১ |
SSC Exam Routine 2026 Download
For your preparation, note down the SSC routine 2026 from the table above or collect the PDF from the official website of the education board. For your convenience, we have given the PDF download link of the routine below.
SSC Routine 2026 – PDF Download


উপসংহার
এসএসসি পরীক্ষা জীবনের একটি বড় মাইলফলক। রুটিন অনুযায়ী এখন থেকেই পরিকল্পিতভাবে পড়াশোনা শুরু করুন। সকল পরীক্ষার্থীদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।
